১৫০ পরিবারের হাতে তারা তুলে দিলো ১০ দিনের খাবার

পৃথিবী জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করা করোনাভাইরাস প্রভাব ফেলেছে বাংলাদেশেও। ২৬শে মার্চ থেকে ১০ দিনের জন্য সাধারন ছুটি ঘোষণার সাথে সাথে সকল ধরণের গণপরিবহনও বন্ধ করে দেয়া হয়েছে। লকডাউনের ঘোষণা না দিলেও কার্যত সারাদেশ লকডাউন হয়েই গিয়েছে।

দেশের এই কঠিন অবস্থায় সবচেয়ে বিপদে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো। তারা তাদের জীবনধারন করার খাবারটুকুও জুটাতে পারেননা। এইসব মানুষদের কথা চিন্তা করেই রংপুর নগরীর নগরীর জুম্মাপাড়ার স্থানীয় কয়েকজন যুবক তাদের হাত খরচের টাকা বাঁচিয়ে অসহায় দিনমজুর ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন। এলাকার ১৫০ টি পরিবারের হাতে তুলে দিয়েছেন ১০ দিনের করে খাবার।

দেশের এমন ক্রান্তিলগ্নে এইসব আলোকিত যুবকের একজন জানান, কয়েকজন ছেলে যদি নিজের পকেট খরচের টাকা থেকে দেশের এ সংকটময় মুহূর্তে তার এলাকার অসহায় ১৫০টি পরিবারে ১০ দিনের ডাল-ভাতের ব্যবস্থা করতে পারে, আপনি কেন পারবেন না? আমরা সবাই মিলেই এই দুর্যোগময় মুহুর্ত অতিক্রান্ত করব।

তারা সবাই টাকা জমিয়ে ১৫০ টি পরিবারের জন্য চাল,ডালসহ দৈনন্দিন প্রয়োজনীয় পন্য কিনে তা তোলে দেন এই যুবকেরা। পাসাপাশি দেশের সবাইকে যার যার অবস্থান থেকে প্রত্যেকের পাশে এসে দাড়ানোরও আহবান জানান তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর