করোনা থেকে বাঁচাতে চাওয়ায় কিশোরের আত্মহত্যা

মহামারী করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য ঘরে টকে রাখায়, রাগে ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আসিফ ফকির(১৩) নামের এক কিশোর। রাজবাড়ী পৌরসদরের পশ্চিম ভবানীপুর এলাকায় বৃহস্পতিবার (২৬ মার্চ) এই ঘটনাটি ঘটেছে।

জানা যায়, লুৎফর ফকিরের ছেলে আসিফকে তার মা করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য বাইরে যেতে নিষেধ করে। জোর করে ছেলে আটকে রাখায় মা ছেলের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসিফকে তার মা চড় মারে। সে রাগে ঘরে ঢুকে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আসিফ।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আজাদ।

রাজবাড়ী সদর থানা পুলিশের ওসি স্বপন মজুমদার জানান, বিকেলে ছেলেটিকে তার মা বাসা থেকে বের হতে না দেয়ায় রেগে আত্মহত্যা করেছে।
সূত্র- জাগোনিউজ২৪

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর