কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনকে সহযোগীতা দিতে কাজ করছে সেনাবাহিনী

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে এবং জনসাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সারাদেশের ন্যায় রাজধানীর কেরানীগঞ্জে কাজ করছে সেনাবাহিনী। উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগীত দিতে একসাথে কাজ করে যাচ্ছে পুলিশ, র‍্যাব আনসার সদস্যদের পাশাপাশী সেনাবাহিনী।

আজ (২৬ মার্চ) বৃহস্প্রতিবার কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল এর নের্তৃত্বে যৌথবাহিনীর এই দলটি মালঞ্চ, খোলামুড়া, আটি বাজার, রুহিতপুর, কলাতিয়া ও জিনজিরাসহ উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।

এসময় বিভিন্ন রাস্তার হ্যান্ড মাইক হাতে নিয়ে সাধারন মানুষজনকে মাস্ক ব্যবহারের পাশাপাশি ঘরের বাহিরে বের হতে নিষেধ করছেন। ফলে বিভিন্ন রাস্তায় দোকানপাঠ বন্ধ করে দিয়েছেন দোকান মালিকরা।

এদিকে প্রয়োজনীয় ঔষধের দোকান, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে দোকানপাঠ খোলা রেখে বাকি সব ধরনের দোকানপাঠ বন্ধ রাখতে পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে তৎপর হতে দেখা গেছে।

ছোটখাটো রিক্সা ভ্যান গাড়ি চলাচলেও পুলিশ বাধা দিচ্ছে। তবে দূরপাল্লার যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে হোম কোয়ারেন্টাইনসহ সরকারির সকল উদ্যোগ সফল করতে টহল শুরু করেছে সেনাবাহিনীর সদস্যরা।

কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল বার্তাবাজারকে বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচতে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে হবে।

প্রয়োজনীয় ঔষধের দোকান, কাঁচাবাজারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে দোকানপাঠ খোলা রেখে বাকি সব ধরনের দোকানপাঠ বন্ধ থাকবে। হোম কোয়ারিন্টিনে থাকা ব্যাক্তিকে মনিটরিং করা হচ্ছে। একই সাথে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় উপজেলা প্রশাসন নিয়মিত মাঠে থাকবো।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর