ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় তিন ব্যবসায়ীকে অর্থদন্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক দন্ডাদেশ দেন।
করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারি ভাবে লকডাউন করা হয়েছে। ওষুধ, মুদি ওসবজির দোকান ছাড়া দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রশাসন। এছাড়াসামাজিক দূরত্ব বজায় রেখে সকল মানুষকে নিজ গৃহে অবস্থান করতে নির্দেশনা দেওয়া
হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মানুষ নির্দেশনা মানছে কি না তা উপজেলা নির্বহীকর্মকর্তা মো. জাকির হোসেনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের টিম বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালায়।
সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ পৌর বাজারে মারফত চেয়ারম্যান কমপ্লেক্সে মোবাইল ফোন মেরামতের দোকান খোলা রাখায় সেখানে
অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক সাঈদা পারভীন।
ওই সময় ব্যবসায়ী মিজানুর রহমান মানিককে ৫ হাজার টাকা, রফিকুল ইসলামকে ৩ হাজার টাকা অর্থদন্ড করেন। পৌর এলাকার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কোনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় বাচ্চু মিয়া নামে আরো এক ব্যবসায়ীকে ১ হাজার
টাকা অর্থদ- প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
কেএ/বার্তাবাজার