করোনা আক্রান্ত সন্দেহে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউতে ভর্তি থাকা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সেই নার্সের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) তিনি নিজেই ফোন করে তার শারীরিক অবস্থার কথা গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি বলেন, গতকালই (২৫ মার্চ) সন্ধার দিকে আইইডিসিআরের সদস্যরা তার কাছে গিয়ে টেস্টের জন্য রক্ত ও মুখের লালা নিয়ে গিয়েছেন। আজকে (২৬ মার্চ) দিনের মধ্যেই এই রিপোর্ট দেয়ার কথা।
তিনি আরও জানান, বুধবার (২৫ মার্চ) রাতেই তার জ্বর কিছুটা কমে এসেছে। সর্দি ও কাশিও কমেছে। বৃহস্পতিবার সকালে তার পেট ব্যাথা হলে ওষুধ নেয়ার পরে সেটাও কমে গেছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা দেয়ার ব্যাপারে খবই আন্তরিক বলেও তিনি জানিছেন
উল্লেখ্য, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এই নার্স করোনা সন্দেহে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হলেও তার করোনা টেস্ট করতে বিলম্ব হচ্ছিল। পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন হওয়ার পরপরই আইইডিসিআর, স্বাস্থ্য অধিদফতর ও মন্ত্রণালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসার বিষয়ে দ্রুততার সঙ্গে সব পদক্ষেপ গ্রহণ করেছে।
বার্তাবাজার/এসজে