করোনভাইরাসের কারণে কঠিন সময় পার করছে পুরো বিশ্ব। কঠিন সময় পার করছে বাংলাদেশের দিনে এনে দিনে খাওয়া মানুষগুলোও। দেশের দরিদ্র জনগোষ্ঠী যখন কষ্টে জীবন পার করছেন ঠীক তখন মানবতার হাত বাড়িয়ে দিলেন দেশসেরা সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য নিজস্ব অর্থায়নে এক হাজার দুইশ পরিবারকে খাবার বিতরণের মাধ্যমে তাদের পাশে এসে দাঁড়ান। আর এটি করেন ম্যাশ তার নিজস্ব তহবিলের টাকা দিয়ে।
এর মধ্যে প্রতিটি পরিবারকে পাঁচ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি আলু,এক কেজি লবণ এবং একটি করে লাইফবয় সাবান দেওয়া হচ্ছে। নড়াইল সদর এবং লোহাগড়া উপজেলায় এ কর্মসূচি চলবে।
কেএ/বার্তাবাজার