লকডাউন না মানায় পুলিশের গুলিতে নিহত ২

লকডাউন না মেনে রাস্তায় বের হয়ে পুলিশের গুলিতে প্রাণ গেলে রুয়ান্ডার দুই নাগরিকের। আফ্রিকা মহাদেশের দেশ রুয়ান্ডায় করোনা বিস্তার করার জন্য দুই সপ্তাহের লকডাউন ঘোষণা করা পর দুই নাগরিক তা না মানায় এই ঘটনা ঘেছে। আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গের খবরে এই তথ্য জানানো হয়েছে

রুয়ান্ডার পুলিশ জানায়, টহল দেয়ার সময় ওই দুই ব্যক্তি লকডাউন ভেঙ্গে তাদের উপর হামলা চালায়। পরে বাধ্য হয়ে আত্মরক্ষার্থে গুলি করলেতারা নিহত হয়।

গত ২২ মার্চ রুয়ান্ডায় ২ সপ্তাহের জন্য লকডাউন ঘোষণার পর এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ায় দুঃখ প্রকাশ করেছে সেদেশের সরকার। একই সাথে এই ঘটনার সাথে করোনা বিস্তার রোধে যে সকল পদক্ষেপ নেয়া হয়েছে তা গুলিনে না ফেলার জন্যও আহবান জানানো হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর