সিরাজদিখানে অনাড়ম্বর ভাবে স্বাধীনতা দিবস উদযাপন

সিরাজদিখানে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ৪৯ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। সিরাজদিখান উপজেলা প্রশাসন বৃহস্পতিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুরু করে।

পরে সকাল ৮টার সময় সিরাজদিখান উপজেলা পরিষদের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ, নির্বাহী অফিসার আশফিকুন নাহার, সহকারী কমিশনার(ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ, সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ মো.ফরিদ উদ্দিন, রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার প্রমুখ।

ছবি: বার্তাবাজার।

উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার জানান, করোনা ভাইরাসের কারনে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা দিবসের সকল অনুষ্ঠান বাতিল করা হয়। সরকারের নির্দেশ অনুসারে জনসমাগম না ঘটিয়ে অনাড়ম্বর ভাবে দিবসটি উদযাপন করা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর