দেশের মানুষের ভালর জন্য এবারের স্বাধীনতা দিবসকে উৎসর্গ করে দিয়েছেন বলে জানিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. ফারুক খান। বৃহস্পতিবার (২৬ মার্চ) মোবাইল ফোনে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এই কথা জানান।
তিনি বলেন, সারাবিশ্বে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার না হওয়া আমাদের জন্য খুবই দুঃখজনক। এই ব্যর্থতার সায় আমাদের সবার। করোনা ভাইরাস আমাদের দেখিয়ে দিয়েছে এ পৃথিবীকে বাসযোগ্য করার জন্য সমগ্র বিশ্ববাসীকে আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন।’
ফারুক খান আরও বলেন, স্বাধীনতা মানে লাফাল;আফি আর দৌড়াদৌড়ি না, সুস্থভাবে বেঁচে থাকার নামই স্বাধীনতা। চলমান করণা পরিস্থিতিতে আমরা সুস্থ থাকতে পারছি না। দেশের মানুষ এবং ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার্থে আমরা এবারের স্বাধীনতা দিবসকে উৎসর্গ করছি।
বার্তাবাজার/এসজে