সরকারিভাবে পিপিই না পাওয়ায় নিজেদের সুরক্ষার জন্য নিজ খরচেই রেইনকোট কিনলেন চিকিৎসকরা। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তাররা নিজেদের পেশাগত দায়িত্ব পালন করতে সরকারের আশায় না থেকে এই কাজ করেছেন। তারা নিজ উদ্যোগে সুরক্ষা নিলেও নার্সরা কাজ করছে কোনোরকম সুরক্ষা পোশাক ছাড়াই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রেইনকোট পরিহিত অবস্থায় বহির্বিভাগে দায়িত্ব পালন করছে ৪ ডাক্তার। তাদের মুখে মাস্ক ও হাতে গ্লাভস ছিল। কিন্তু নার্সদের পরনে কোনো সুরক্ষা পোশাক ছিল না। অন্যদিকে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসকেরা মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে কাজ করছিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ভূঁইয়া জানান, ‘সরকারি নির্দেশে ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হলেও এখন পর্যন্ত করোনা শনাক্ত করার কোনো কিট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেনি।’
তিনি আরও জানান, দায়িত্বরত ডাক্তার ও নার্সদের জন্য পিপিই না আসায় তারা খুব আতংকের মাঝে কাজ করছে। সরকার এ বিষিয়ে দ্রুত পদক্ষেপ না নিলে অবস্থা আরও জটিল হয়ে যাবে’।
বার্তাবাজার/এসজে