পঞ্চগড়ের সদর উপজেলার বানিয়াপাড়া এলাকার একটি ক্ষেত থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬শে মার্চ) বিকেলে পঞ্চগড় সদর থানার এসআই হিরন্ময় চন্দ্র রায়ের নেতৃত্বে জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার একটি ক্ষেত থেকে পলিথিনে মােড়ানা অবস্থায় পরিত্যাক্ত এ হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করা হয়।
স্থানীয়সূত্র জানা যায়, সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের সাজিবুর রহমান রবিনের জমি বর্গা নিয়ে চাষাবাদ করতেন ঐ এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে মােঃ আনিছুর রহমান (৩৫)।
তিনি আজ তার বর্গা নেয়া জমি পাট বপনের উদ্দেশে টাক্ট্রর দিয়ে চাষাবাদ কালে মাটির ভিতর থেকে উঠে আসে হ্যান্ড গ্রেনেন্ডটি। পরে তিনি লােহার দন্ড মনে করে বাসায় নিয়ে যান। কিন্তু সকলের মনে সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক পরিত্যাক্ত হ্যান্ড গ্রেনেন্ডটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস আহমেদ জানান, পঞ্চগড়ের সদর উপজেলার বানিয়া পাড়া এলাকার একটি ক্ষেত থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আমরা সেনাবাহিনীর বােম্ব ডিসপােজাল ইউনিটে আবেদন করবো, তারা এসে এটিকে অকেজ করবে।
কেএ/বার্তাবাজার