মোবাইল চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ফরিদপুরের চরভদ্রাসনে সবুজ শেখ (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার গাজীরটেক ইউনিয়নের খালপাড় ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ ওই এলাকার মঙ্গল শেখের ছেলে।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ নাজনীন আক্তার জানান, উপজেলার গাজীরটেক ইউনিয়নে একটি মোবাইল ফোন চুরির অপবাদে ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়। বৃহস্পতিবার খবর পেয়ে পুলিশ ওই এলাকা থেকে সুবজের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি জানান ৫/৬ জনের একটি দল এই ঘটনা ঘটায়।

এদের মধ্যে এখলাস মোল্যা নামে একজনকে আটক করা হয়েছে। এছাড়া বাকিদের আটকের জোর চেষ্টা চলছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে বলেও ওসি জানান।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর