ময়মনসিংহে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অনেকটাই জনশূণ্য নগরী।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে নগরীর গাঙিনারপাড় ট্রাফিকমোড়ে মাস্ক পড়া ছাড়া কেউ রাস্তায় বের হলেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে কান ধরে উঠবস করায় এবং লাঠিপেটা করে।
করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষে সকাল থেকেই তৎপরতা চালায় আইন শৃঙ্খলা বাহিনী। নগরীজুড়ে প্রশাসনকে সহযোগী করতে চলছে সেনাবাহিনীর টহল।
সকাল থেকেই ময়মনসিংহে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। বাসস্ট্যান্ড ও রেলস্টেশনসহ নগরীর ব্যস্ততম সড়কগুলো জনশূণ্য হয়ে পড়েছে। চা স্টলসহ দোকানপাট ও মার্কেট বন্ধ রয়েছে। পুরো নগরীজুড়েই ভুতুরে অবস্থা।
কেএ/বার্তাবাজার