নভেল করোনা ভাইরাস প্রতিরোধে কেরানীগঞ্জে কমিটি ঘোষনা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নভেল করোনা ভাইরাস প্রতিরোধে শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ইকবাল হোসেনের সভাপতিত্বে, শুভাঢ্যা ইউনিয়নে ২০ সদস্যবিশিষ্ট ওয়ার্ড কমিটি ঘোষনা করা হয়েছে।

জানাগেছে গত ২৪ মার্চ শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের সকল মেম্বারদের নিয়ে জরুরি সভার ভিত্তিতে এ কমিটি ঘোষনা করা হয়। এতে শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ডের ৯ জন মেম্বারসহ আরো ৩ জন মহিলা মেম্বার করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় একসাথে কাজ করে যাচ্ছেন।

করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় প্রতি ওয়ার্ডে ৭ জন করে সদস্য কাজ করছেন। কমিটি ঘোষনার পর থেকেই শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনগনকে সচেতনসহ ঘরে থাকার পরামর্শ দিয়ে যাচ্ছেন এই কমিটির সদস্যরা।

এরই ধারবাহিকতায় আজ (২৬ মার্চ) বৃহস্প্রতিবার শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার মিশ্রিত স্প্রে, হ্যান্ড গ্লোভস, মাস্ক, লিফলেট ও মাইকিং সহ জনগনকে সচেতনতামূলক পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা।

এর পাশাপাশি হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির মাধ্যমে প্রতিনিয়ত পর্যবেক্ষন করা হচ্ছে।
এ ব্যাপারে শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শুভাঢ্যা ইউনিয়ন করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি হাজী ইবাল হোসেন বার্তাবাজারকে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ আমাদের কমিটির সদস্যরা নিয়মিত কাজ করে যাচ্ছে।

দেশের এই ক্রান্তিলগ্নে সবাইকে সচেতন থাকতে হবে। সবাই সচেতন হয়ে একযুগে কাজ করলে করোনা ভাইরাস কিছুটা হলেও প্রতিরোধ করা যাবে। এসময় শুভাঢ্যা ইউনিয়নের সর্বস্থরের জনগনের প্রতি আহব্বান তিনি বলেন, আপনারা সবাই ঘরে থাকবেন। অতি জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হবেন না। করোনা ভাইরাস প্রতিরোধে ও মোকাবেলায় শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের কমিটি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর