বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিস্তার রোধে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মাদ মহসিন। তিনি ম্যানেজমেন্ট বিভাগের (১৯৮৬-৮৭) শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।
জানা যায়, জাতির এ ক্রান্তিলগ্নে সম্পূর্ণ নিজ খরচে এবং নিজস্ব কারখানায় প্রস্তুতকৃত প্রায় ১০ হাজার পিপিই (পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট) তিনি দেশীয় চিকিৎসকদের মাঝে বিনামূল্যে বিতরণ করবেন।
প্রসঙ্গত, করোনা রোগীদের সেবা-শুশ্রুসায় নিয়োজিত ডাক্তার-নার্সরা সবথেকে বেশি করোনা ঝুঁকিতে রয়েছে। তাদের নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বা পিপিই। মূলত তাদের করোনা ভাইরাস থেকে সুরক্ষা প্রদানের লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মাদ মহসিন নিজেই।
এবিষয়ে তিনি বলেন, দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে রাষ্ট্রীয়ভাবে চিকিৎসকদের পিপিই এর সম্পূর্ন সাপোর্ট দেয়া সম্ভব না। তাই ব্যক্তি উদ্যোগে আমার ক্ষুদ্র সামর্থ অনুসারে স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়িয়েছি।
উল্লেখ্য, মোহাম্মাদ মহসিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় ম্যানেজমেন্ট বিভাগের ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি ‘রোমো ফ্যাশন ট্যুডে লিমিডেট’ নামক একটি গার্মেন্টস কোম্পানির সিইও হিসেবে কর্মরত আছেন।
এ ছাড়া তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও ম্যানেজমেন্ট বিভাগ এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
কেএ/বার্তাবাজার