সিঙ্গাপুর ফেরত বাবা আত্মগোপনে, আইসোলেশনে ৭ মাসের সন্তান

সিঙ্গাপুর থেকে ফেরত আসা বাবা পালিয়ে গেলেন। অথচ ৭ মাস বয়সী সন্তান কুষ্টিয়া সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কাতরাচ্ছেন। বৃহস্পতিবার(২৬ মার্চ) কুশগটিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার এই বিষয়টি জানিয়েছেন।

গত ২৪ মার্চ ঠান্ডা,কাশি ও জ্বরে আক্রান্ত শিশুটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। তখন স্বাভাবিকভাবেই চলছিল তার চিকিৎসা। অবস্থা ক্রমশ অবনতি হওয়ায় সন্দেহ হয় ডাক্তারদের। কিন্তু বিদেশ থেকে কেউ আসার বিষয়টা গোপন করে শিশুটির পরিবার।

পরবর্তীতে জানা যায় শিশুটির বাবা গত ৯ই মার্চ দেশে ফিরে পরিবারের সাথেই কুষ্টিয়া শহরের একটি বাসায় বসবাস করছিলেন।

এদিকে ২৪ মার্চ শিশু ওয়ার্ডে ভর্তি হওয়ার পর স্বাভাবিক চিকিৎসা চললেও তারা বাবার বিদেশ ফেরতের হিস্ট্রি শুনে তাকে আইসোলেশনে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, শিশুটি করোনায় আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে ।

ওই পরিবারের সব সদস্যকে কোয়ারেন্টাইনে রাখার কার্যক্রম শুরু হয়েছে। প্রয়োজনে পুরো বাড়িটি লকডাউন করা হবে বলে জানান কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর