সরিষাবাড়ীতে করোনা মোকাবেলায় স্প্রে করলেন মেয়র
নাগরিকদের সুরক্ষার্থে ও করোনা ভাইরাস প্রতিরোধে ও জনসচেতনতার লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার উদ্যোগে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন সরিষাবাড়ী পৌরসভা মেয়র রুকনুজ্জামান রোকন। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার শিমলা বাজার ও আরামনগর বাজারে জীবানুনাশক স্প্রে ছিটানো হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র রুকনুজ্জামান রোকন, কাউন্সিলর কালাচান পাল, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মিজানুর রহমান প্রমুখ।
পৌরসভা ও মেয়র সুত্রে জানা যায়, পৌর এলাকার ৯টি ওয়ার্ডের নাগরিকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ, বিভিন্ন স্থানে জীবাণু নাশক স্প্রে করন, পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করন, সচেতনতা মুলক ফেষ্টুন, মাস্ক বিতরনের ব্যবস্থা নিয়েছেন পৌর কর্তৃপক্ষ।
সেইসাথে পৌর বাসীকে তাদের নিজেদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তা-ঘাট পরিষ্কার পরি”ছন্ন রাখারও নির্দেশ দেন তিনি।
এ বিষয়ে মেয়র রুকনুজ্জামান রোকন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে পৌরসভার পক্ষ থেকে ৯ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।
বিদেশ ফেরত কোন ব্যক্তি ও পরিবার হোম কোয়ারেন্টাইনে আছে কিনা তাদের উপর প্রতিনিয়ত নজরদারী রাখা হচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধে পৌরসভার বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান ছাড়া অন্য সকল দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।
কেএ/বার্তাবাজার