পার্টি অফিস থেকে প্রায় ২ বছর পর বাসায় ফিরবেন রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করবীর রিজভী দীর্ঘদিন পর দলীয় কার্যালয় থেকে শীঘ্রই নিজের বাসায় ফিরছেন বলে জানা গেছে। দীর্ঘ ২ বছর ৩ মাস তিনি নয়াপল্টনের বিএনপি অফিসের একটি কক্ষেই কবস্থান করছিলেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে রিজভী গনমাধ্যমকে পার্টি অফিস ছেড়ে বাসায় যাওয়ার ব্যাপারে জানান।

২০১৮ সালের জানুয়ারিতে বিএনপির অনেক শির্ষ নেতাকে ধরপাকড় শুরু হলে রিজভী দলীয় কার্যালয়ে মোটামুটি স্থায়ী ভাবেই অবস্থান নিতে শুরু করেন।

রিজভী জানান,’কিছুক্ষনের মাঝেই কার্যালয় ছেড়ে বাসায় যাব। ২০১৮ সালের ৩০ জানুয়ারি থেকে অফিসেই আছি। রাজনৈতিক বিভিন্ন সংকট্ময় মুহুর্তের কথা ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছিলেম। এরপর ম্যাডামকে জেলে নেয়া হলে পার্টির অফিসের নিচ থেকেও নেতাকর্মীদের গ্রেপ্তার করে নিয়ে যেত। আমি অফিসে ছিলাম এই কারণেই যে, কোনো নেতা কর্মীই যেন বলতে না পারে ‘অফিসে গিয়ে কাউকে পাইনি’। ম্যাডাম গতকাল মুক্তি পেয়েছেন। আমিও বাসায় চলে যাচ্ছি।

৭৭৭ দিন কারাভোগের পর বুধবার (২৫ মার্চ) মুক্তি পান বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া জেলে থাকার সময় নয়াপল্টনের পার্টি অফিসে নিয়মিত সংবাদ সন্মেলন করে আসছিলেন রিজভী। মাঝে মাঝে নেত্রীর মুক্তির জন্য ঝটিকা মিছিলও বের করতেন। শারীরিক অসুস্থতা বা দলীয় কর্মসূচী ছাড়া অফিস থেকে রিজভী বের হোননি।

তিনি জানান, এখন আদাবরের বাসায় গিয়ে উঠবেন। সেখান থেকে নিয়মিত অফিসে আসা যাওয়া করবেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর