শরীয়তপুরে করোনা পরিস্থিতি মোকাবেলায় মাঠে কাজ করছে সেনাবাহিনী

শরীয়তপুরে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ঔষধ, কাচামাল, খাদ্যদ্রব্য ও প্রয়োজনীয় নিত্যপণ্যের দোকান ছাড়া জেলার সকল শপিংমল, হোটেল, ভ্রাম্যমান খাবারের দোকানসহ সব ধরনের বানিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা সহ জেলায় যাতে কোথাও গেদারিং করতে না পাড়ে সে লক্ষে কাজ করছে জেলা প্রশাসন ,পুলিশ প্রসাশন ,সেনা বাহিনির টিম।

তবে নড়িয়া উজেলায় ইতালী প্রবাসী বেশি হওয়ায় সেখানেও বেশ গুরুত্তের সাথে সেনা বাহিনির টিম কাজ করছে বলে জানা গেছে। পাশাপাশি সকলকে অপ্রয়োজনে বাসা থেকে বাহির হওয়ার জন্য নিষেধ করেছে সেনাবাহীনি।

প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সর্ম্পকে মাইকিং করা হচ্ছে প্রশাসন ও আওয়ামীলীগের পক্ষ থেকে। করোনা মোকাবিলায় পানি সম্পদ উপ মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম জেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা পুলিশদের নিরাপদে দায়িত্ব পালনের জন্য সুরক্ষার জন্য (পিপিই) মাস্ক এক হাজার হ্যান্ডগ্লাস হস্তান্তার করেছেন।

এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সাধারণ মানুষকে সচেতন করতে প্রশাসনের পাশাপাশি কাজ করে যাচ্ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩১ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। হোম কোয়ারেন্টাইন হতে মুক্ত হয়েছেন ২শ ৬২জন। জেলায় এখন মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৩শ ৫৫জন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর