লকডাউন টোলারবাগ থেকে পালিয়ে ধরা খেলো পুরো পরিবার

সম্প্রতি রাজধানীর টোলারবাগে ২ জন করোনাক্রান্ত হয়ে মারা যাওয়ায় লকডাউন করে দেয়া হয়েছে পুরো এলাকা। কিন্তু লকডাউন থেকে পালিয়ে যায় একটি পরিবার। টাঙ্গাইলের বাসাইল উপজেলায় আশ্রয় নেয়া ওই পরিবারটিকে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার (২৬ মার্চ) আটক করে আবার লকডাউন করে দেয়।

লকডাউন ভেঙে পালানো একটি পরিবার বাসাইলের অবস্থান করছে এমন খবর পেয়ে উপজেলার সহকারী ভুমি কমিশনার ফজলে এলাহী বেলা সাড়ে ১১টায় অভিযানে নামে। সেখানে গিয়ে তাদের আটক করে ৩টি পরিবারের মোট ১২ জনকে লকডাউন করে দেন তিনি। একই সাথে টোলারবাগ থেকে পালিয়ে আসা পরিবারটিকে আশ্রয় দেওয়ায় আরেকটি পরিবারের প্রধানকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করেন।

জানা যায়, টোলারবাগ থেকে স্ত্রী, সন্তান নিয়ে এক ব্যাক্তি ৫ দিন আগে লকডাউন টোলারবাগ থেকে টাঙ্গাইলের বাসাইলে নিজের শশুরবাড়িতে চলে আসে। এলাকার সচেতন লোকজন বিষয়টা টের পেয়ে উপজেলা প্রশাসনকে জানায়। পরে প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে।

তিনটি পরিবারকে লকডাউন করে দেয়ার বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) ফজলে এলাহী জানান, তারা কেউ বাড়ির বাইরে যেতে পারবে না। তাদের যা যা লাগে সব পৌছে দেয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর