করোনা ভাইরাস প্রতিরোধে আশুলিয়ায় মাস্ক বিতরণ ও জীবাণূনাশক ছিটানো কর্মসূচী
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা দেশ কার্যত ‘লক ডাউন’ অবস্থায় রয়েছে। এরপরও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ে পথে বের হতেই হচ্ছে মানুষকে। ফলে সংক্রমণের আশংকা থেকেই যাচ্ছে যদি সঠিক প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হয়। তবে এর জন্য প্রয়োজন জনগনের অধিক হারে সচেতন হওয়া।
ঢাকার সাভারের আশুলিয়ার পানধোয়া, গকুলনগর ও সেনওয়ালিয়া এলাকায় কয়েকজন মানবিক মানুষের উদ্যোগে করোনার সংক্রমন থেকে রেহাই পেতে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হলো বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে।
ওই তিন এলাকায় গিয়ে, পথচারি নারী-পুরুষদের বিনা প্রয়োজনে বাইরে না বের হবার পরামর্শ দেবার পাশাপাশি তাদের সুরক্ষার বিষয়েও জানানো হয়। এসময় সকলকে মুখে পরিধানের মাস্ক বিতরণ করা হয়।

পরে পানধোয়া বাজার, গকুলনগর ও সেনওয়ালিয়া এলাকায় রাস্তা-ঘাট ও দোকানপাট এবং সকল বাড়ির সামনে জীবাণুনাশক দিয়ে স্প্রে করা হয়।

দৈনিক বাংলাদেশ বুলেটিন এর আশুলিয়া প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন সাগর এর নেতৃত্বে এই জনসচেতনতা মূলক কর্মসূচি সম্পন্ন হয়। এই কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন- তানজিলা টেক্সটাইল এর জেনারেল ম্যানেজার ও বিশিষ্ট সমাজসেবক ফয়েজুর রহমান, পানধোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও যুবলীগ নেতা এরশাদ হোসেন, শেখ হাসিনা প্রজন্ম লীগের কেন্দ্রীয় সভাপতি বেলাল আহমেদ চৌধুরী, আজকের বিজনেস বাংলাদেশ এর সাংবাদিক কাজী মাহবুব প্রমুখ সহ এলাকার সচেতন যুবসমাজ।

এই জনসচেতনতামূলক কার্যক্রম চলাকালীন উপস্থিত সকলে এধরণের কার্যক্রম অব্যহত রাখার অঙ্গীকার করেন এবং সমাজের বিত্তবানদের প্রতি অসহায় ও দুঃস্থদের পাশে থাকার আহবান জানান।
কেএ/বার্তাবাজার