ইবিতে মহান স্বাধীনতা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২০ পালিত হয়েছে।

জানা যায়, দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।

পতাকা উত্তোলন শেষে শহীদ স্মৃতি সৌধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। এসময় তাঁর সাথে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, ২৬ মার্চ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান এবং প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন।

এদিকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বীর শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় বলে জানা গেছে।

বার্তা বাজার /ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর