স্যানিটাইজার দিয়ে শ্রমজীবীদের পাশে ছাত্রলীগের ৫ নেতা

করোনাভাইরাস থেকে মুক্তি পেতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিজেস্ব অর্থায়নে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে শ্রমজীবী জনসাধারনের পাশে দাঁড়িয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৫ নেতা।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইট, ইসলামনগর ও গেরুয়া এলাকায় এসব মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন তারা।

পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শরীফুল ইসলামের সহযোগীতায় শাখা ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলম শেখ, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান শাওন, সহ-সম্পাদক- আব্দুল্লাহ আল আজিম সৈকত, হাবিবুর রহমান লিটন ও তানজিলুল ইসলাম এসব স্যানিটাইজার তৈরি করেন।

এই সময় ছাত্রলীগ নেতারা শ্রমজীবী মানুষদেরকে করোনা ভাইরাস থেকে বাঁচতে বাসায় অবস্থান করা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন।

এই বিষয়ে উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান শাওন বলেন, ‘প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের অনুপ্রেরণায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আমরা প্রতিটি কর্মী রয়েছি অসহায়,খেঁটে খাওয়া মানুষের পাশে’।

এই সময় আরও উপস্থিত ছিলেন- সজীব দেবনাথ, আবিরসহ প্রমুখ ছাত্রলীগ কর্মী।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর