শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

করোনা ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে সীমিত পরিসরে শেরপুরে ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ মার্চ বৃহস্পতিবার ভোরে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সার্কিট হাউজ অঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব ও পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। ওইসময় তাদের গার্ড অব অনার প্রদান করা হয়।

পতাকা উত্তোলনকালে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুনসহ জেলা ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দুপুরে জেলা কালেক্টরেট জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ-মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সীমিত পরিসরে দোয়া ও প্রার্থনা করা হয়। এছাড়া জেলা কারাগার ও হাসপাতালগুলোতে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর