লক্ষ্মীপুরে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান হাট-বাজার ও যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর ও ছিন্নমূল মানুষদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সকালে জেলার সদরের জকসিন বাজারে এলাকায় শতাধিক হতদরিদ্র, ভ্যান চালক, রিকশা চালক সহ বিভিন্ন ক্ষুদ্র পেশার মানুষের মাঝে এসব খাদ্য বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল।
খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ১০ কেজি চাউল, দুই কেজি আলু, আধাকেজি ডাল, আধাকেজি শুকনা খাবার, সাবানসহ নিত্যপণ্য। একইসাথে জনসচতেনতায় প্রত্যেকের হাতে লিফলেট বিতরণসহ নিরাপদ থাকার পরামর্শ দেন তিনি। এসময় তার নেতৃত্বে দূর পাল্লার মালবাহী ট্রাকে জীবানুনাশক স্প্রে প্রয়োগ করা হয়।
এছাড়াও বিভিন্ন হোম কোয়ারাইন্টাইনে থাকা বিদেশ ফেরতের বাসা-বাড়ীতে গিয়ে খোঁজ খবর নেয়াসহ প্রতিটি বাড়ীতে লাল পাতাক টাঙিয়ে চিহিৃত করে রাখেন এ কর্মকর্তা।
নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল বলেন, করোনা প্রতিরোধে এবং জনসমাগত এড়াতে লক্ষ্মীপুরে নিত্যপণ্য কাঁচা বাজার, হোটেল, ফার্মেসি ব্যতিত সকল কিছু বন্ধ। ফলে দিনমজুরদের কষ্ট লাগবে আপাতত শতাধিক স্বল্প আয়ের মানুষকে ১০ দিনের খাদ্য সহায়তা দিয়েছি। তারা যেন পেটের দায়ে বাহিরে বের না হয়। এবং নিরাপদে থাকে। সচেতনতার জন্য তাদের বিভিন্ন পরামর্শসহ তাদের মাঝে করনীয় এবং বর্জনীয় বিষয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। আগামীতে আরো বেশি বরাদ্ধ অনুযায়ী বাকীদের মাঝেও বিতরণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।
বার্তা বাজার / ডাব্লিও.এস