নওগাঁয় হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ

নওগাঁয় সোনার বাংলা সংগঠনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সাধারন মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় সদরের মাদারমোল্লা বাজারে সোনার বাংলা সংগঠনের উদ্দ্যোগে সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক এবং করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন সোনারবাংলা সংগঠনের সভাপতি রাশেদুন নবী সোহাগ, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান,যুগ্নসম্পাদকসবুজ, প্রচার সম্পাদক মানিক হোসেন, ক্যাশিয়ার সাজু সহ সোহান,তপু,মেহেদী,মামুন,সাব্বির প্রমূখ।

সোনারবাংলা সংগঠনের উদ্যোগে মাদারমোল্লা বাজারে একটি বেসিন স্থাপন করনে। এসময় তারা সাধারণ মানুষকে এর ব্যবহারবিধি প্রয়োগ করে নির্দেশনা প্রদান করেন ও সাধারণ মানুষ হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক এবং সচেতনতামূলক লিফলেট বিতরন সম্পর্কে অবগত হয়ে এর সঠিক ব্যবহার করার কথা জানান।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর