পঞ্চগড়ে করােনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাঠে কাজ শুরু করেছে সেনাবাহিনী। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়ানাে ও হােম কােয়ারেন্টাইন নিশ্চিতকরণে কাজ করছেন তারা।
আজ বৃহস্পতিবার (২৬শে মার্চ) দুপুরে সেনাবাহিনীর একটি টহল দল জেলার ৫ উপজেলায় ইতিমধ্যে টহল দেওয়া শুরু করেছে। সেনাবাহিনী সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। বিদেশ ফেরত নাগরিকদের হােম কােয়ারেন্টাইন বিষয়টি নিশ্চিত করা ছাড়াও বাজার মনিটরিং, দরিদ্রদের সহায়তা করবে সেনাবাহিনী।
সেনাবাহিনী জনসাধারণের উদ্দ্যেশে মাইকিং করে জানান, যাদের কােন কাজ নেই তারা অযথা বাইরে ঘােরাফরা করবেন না। দ্রুত বাসায় চলে যান,বাসায় থাকুন নিরাপদে থাকুন। জনসমাগম এড়িয়ে চলুন।
এ সময় সেনবাহিনীর প্রচারাভিযানে সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস