করোনার বিস্তার রোধে পাবনায় কঠোর অবস্থানে প্রশাসন

পাবনায় করোনাভাইরাসের বিস্তার রোধে ও জনচেতনতা সৃষ্টি করে মানুষকে ঘরে থাকতে কঠোর অবস্থানে পাবনার স্থানীয় প্রশাসন। রাস্তাঘাটে মানুষ দেখলেই ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

এছাড়াও মাঠে দেখা গেছে সেনাবাহিনীর টহল। ব্লিচিং পাউডার মেশানো পানি দিয়ে শহর পরিস্কারে নেমেছে ফায়ার সার্ভিস।

শহরজুড়ে তেমন কোন মানুষ নেই। বন্ধ রয়েছে গণপরিবহনও। ওষুধের দোকান, মুদি দোকান ও কাঁচা বাজার ছাড়া কিছুই খোলা নেই। মাঝে মাঝেই চলছে পুলিশের টহল। শহরের বিভিন্ন জায়গাতে সিভিল পোশাকেও মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোটরসাইকেল দেখলেই থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

শহরের সকল স্থানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‌্যাব ও ফায়ার সার্ভিসের লোকবল ছাড়া তেমন কোন মানুষ নেই। মাঝে মাঝেই সকলকে বাড়িতে থাকার অনুরোধ জানিয়ে বিভিন্ন প্রশাসনের সচেতনতামূলখ মাইকিং অব্যাহত রয়েছে। একজনের বেশি দুজন একসাথে দেখলেই ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। সব মিলিয়ে এক ভুতুরে পরিবেশ বিরাজ করছে গোটা পাবনা জুড়ে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর