বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ছোনকা এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। জানা যায়, ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল পৌনে ৬ টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে ছোনকা বাজার এলাকায় ঢাকাগামী একটি যাত্রী বিহীন মাইক্রোবাসের সাথে বিপরীত মুখি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়।

এতে মাইক্রোবাসের চালক কক্সবাজার সদরের ইস্ট করলিয়া সিকদারপাড়ার রমিজ আহম্মেদ সিকদারের ছেলে মজিবুর রহমান (৩০) গুরুতর আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে দেয়। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষন পর তিনি মারা যান।

অপরদিকে এই দুর্ঘটনার কিছুক্ষন পর ঢাকাগামী বাঁশবোঝাই ট্রাক একটি ঢাকাগামী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পার্শ্বে উল্টে যায়। এসময় বাঁশের নীচে চাপা পড়ে পথচারী শেরপুরের ছোনকা দক্ষিনপাড়ার মৃত আরজ আলীর ছেলে আজগর আলী (৫৫) মারা যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগীতায় বাঁশের নীচে চাপা পড়া মরদেহ উদ্ধার করেন। শেরপুর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর