কুষ্টিয়ায় সিঙ্গাপুর প্রবাসীর বাড়ি লকডাউন

কুষ্টিয়ার সদর উপজেলায় এক সিঙ্গাপুর প্রবাসীর বাড়ি লকডাউন করেছে প্রশাসন। ওই প্রবাসীর শিশু সন্তানকে করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালের আইসোলেশনে ভর্তির পর তার বাড়ি লকডাউন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিঙ্গাপুর প্রবাসীসহ ওই বাড়িতে ৫ জন রয়েছেন।

এর আগে সিঙ্গাপুর প্রবাসীর শিশুকে জ্বর-সর্দি নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে ওই শিশুর অবস্থার অবনতি হতে শুরু করে। বৃহস্পতিবার সকালে চিকিৎসকরা শিশুর পরিবারকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন ওই শিশুর বাবা ৯ মার্চ সিঙ্গাপুর থেকে এসেছেন। এরপরই ওই শিশুকে আইসোলেশনে নেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন জানান, সিঙ্গাপুর প্রবাসী সহ বাড়িতে পাঁচজন সদস্য রয়েছে বাড়িটি লকডাউন করা হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর