করোনাভাইরাস: চিকিৎসা সংক্রান্ত সেই আদেশ বাতিল

বুধবার (২৫ মার্চ) বিজ্ঞপ্তি জারি করেছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব রোকেয়া খাতুন। বিজ্ঞপ্তিতে তিনি বলেন , দেশের হাসপাতালগুলোতে রোগীর চিকিৎসায় যথাযথ ব্যবস্থা না নিলে ভুক্তভোগীকে বিষয়টি তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী বা ওসিকে জানানোর জন্য।

তবে এরপরই আজ বৃহস্পতিবার আদেশটি আবার বাতিল করে বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য সেবা বিভাগ।নতুন দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়,দেশের হাসপাতালগুলোতে রোগীর চিকিৎসায় যথাযথ ব্যবস্থা না নিলে ভুক্তভোগীকে বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলাবাহিনীকে জানানোর আদেশটি বাতিল করা হলো।

পরবর্তীতে দ্রুততম সময়ের মধ্যে সংশোধিত আদেশ জারি করা হবে বলেও জানানো হয় নতুন বিজ্ঞপ্তিতে।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর