লকডাউন যথেষ্ট নয়, করোনার উপর পাল্টা হামলা চালাতে হবে

নভেল করোনা ভাইরাসের ভয়াবহ রূপে আতঙ্কে আছে বিশ্ববাসী। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে।

তবে করোনা থেকে বাঁচতে লকডাউনই যথেষ্ট নয় বলে জানালেন তেদ্রোস আধানম। পাল্টা করোনার উপর হামলা চালাতে হবে। সেটা কীভাবে তারও ব্যাখ্যা দিলেন তিনি।

বিশ্বের প্রায় ১৯০টি দেশ করোনায় আক্রান্ত। যে সব দেশে ব্যাপক মহামারী আকার ধারণ করেছে কিংবা আশঙ্কা রয়েছে, তারা লকডাউনের পথে হেঁটেছে। কিন্তু হু’র প্রধান বলছেন, লকডাউনই যথেষ্ট নয়। করোনা সংক্রমণ কমানো গেলেও, সম্পূর্ণভাবে শেষ করা সম্ভব নয়। তাই প্রয়োজন করোনার উপর পাল্টা আক্রমণ চালানো।

তেদ্রোস আধানমের কথায়, “লকডাউনের পথে হেঁটে বাঁচার বিকল্প পথ খুলতে পেরেছি। এবার এই সময়কে কাজে লাগানো দরকার। প্রয়োজন করোনাকে শনাক্ত করে আইসোলেশন, পরীক্ষা এবং চিকিৎসার। করোনাকে থামাতে এগুলোই এখন আদর্শ পথ।”

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর