চমেক হাসপাতাল এলাকায় জীবাণুনাশক পানি ছিটালেন মেয়র নাছির

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকাকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক পানি ছিটালেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ ২৬ মার্চ বেলা ১১ টার সময় তিনি হাসপাতালের পূর্ব গেইট থেকে শুরু করে নার্সেস ক্যান্টিন, মেডিকেল কলেজ রোডসহ সংশ্লিষ্ট সড়ক এলাকায় জীবাণুনাশক পানি ছিটিয়েছেন।

এসময় চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, বিএমএ সভাপতি প্রফেসর ডা মুজিবল হক খান, বিএমএ সাধারণ সম্পাদক ডা ফয়সল ইকবাল চৌধুরী, ডা প্রনয় দত্তসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর