প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পঞ্চগড়ে সংক্ষিপ্ত আকারে মহান স্বাধীনতা স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং দলীয় নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা দোয়া ও মোনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বাবু বিপেন চন্দ্র,দপ্তর সম্পাদক নুরুল হুদা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির উজ্জ্বল সহ জেলা আওয়ামী লীগের ১০-১২ জন নেতা-কর্মী।
বার্তা বাজার / ডাব্লিও.এস