বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের ঘটাইল উপজেলায় সারা দেশের ন্যায় করোনা ভাইরাসের সংক্রামন রোধে স্বল্প পরিসরে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে । উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, বেলু উড়িয়ে স্বাধীনতা দিবসে উদ্বোধন করা হয়।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতীতে পুস্পস্তবক অর্পন শহীদদের আত্নার মাগফেরাত কামনায় এক মিনিটে পালন নিরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
এসময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু,বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক খান হুমায়ন,্উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার কুমার সরকার,পৌর মেয়র শহিদুজ্জামান খান, উপজেলা সহকারী কমিশনার(ভ’মি) ফারজানা ইয়াসমিন,মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ মোঃ মাকছুদুল আলম প্রমুখ।
বার্তা বাজার / ডাব্লিও.এস