করোনা ভাইরাস (কোভিক ১৯) আক্রান্ত হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন পৃথিবীব্যাপি। প্রতিদিন সেই লাশের সাথে যোগ হচ্ছে নতুন নতুন নাম। প্রবাসী অধিষ্যুত সিলেট কে বলা হয় ২য় লন্ডন প্রায় কয়েক লাখ সিলেটি বসবাস করেন যুক্তরাজ্যে, মহামারী করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪ সিলেট প্রবাসী যুক্তরাজ্যের বিভিন্ন শহরে মৃত্যুবরণ করেছেন।
সর্বশেষ গতকাল বুধবার (২৫ মার্চ) লন্ডনে স্থানীয় সময় বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তির বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায়। তার বয়স ছিলো ৮৫ বছর। বুধবার স্থানীয় সময় বিকেলে লন্ডনের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত ব্যক্তির আত্মীয় দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার বাসিন্দা ছয়ফুল ইসলাম মুঠোফোনে বার্তাবাজার কে জানান, লন্ডনে বসবাসকারী সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের সনুপাড়া গ্রামের মো. পংকি মিয়া কয়েক দিন আগে বার্ধক্যজনিত অসুখের কারণে স্থানীয় ‘লন্ডন রয়েল হসপিটালে’ ভর্তি হন। সেখানে অবস্থানকালেই গত ৩ দিন আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। ৩ দিন অপ্রতিরোধ্য ভয়ঙ্কর এই ভাইরাসের সঙ্গে লড়ে অবশেষে তিনি গতকাল স্থানীয় সময় বিকেলে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে পংকি মিয়া স্ত্রী, দুই পুত্র ও ৪ কন্যাসন্তান রেখে গেছেন।
এর আগে গত মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনে এক সিলেটী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিবি পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল মার্কেটের ভেজিটেবল ব্যবসায়ী খসরু মিয়া (৪৯)। মঙ্গলবার স্থানীয় সময় সকাল দশটায় রয়েল লন্ডন হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মরহুমের বাড়ি জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া গ্রামে।
এর আগের দিন (গত সোমবার) করোনায় রয়েল লন্ডন হাসপাতালে হাজি জমসেদ আলী (৮০) নামের একজন সিলেটীর মৃত্যু হয়। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার ছনগ্রামের বাসিন্দা ছিলেন।
তার আগে গত শুক্রবার(২০ মার্চ) একই ভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজারের একজনের মৃত্যু ঘটে। তিনি মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান (৭০)। যুক্তরাজ্যে সফররত অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি।
বার্তা বাজার / ডাব্লিও.এস