চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আঁকাবাঁকা বাঁক, সড়ক দুর্ঘটনায় ঝড়ছে তাজা প্রাণ

সরু রাস্তা, আঁকাবাঁকা বাঁক, প্রশিক্ষণবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, তড়িঘড়ি করে ওভারটেক, বেপরোয়া গতি, ভাঙাচোরা রাস্তা, সবমিলিয়ে টালমাটাল অবস্থা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের।

উচ্চ আদালতের রায়, মন্ত্রণালয়ের নির্দেশ কিছুই যেন কাজে আসছে না। মহাসড়কে ‘যমদূতের’ মতো দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন তিন চাকার যানবাহন ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, অটোটেম্পু, লেগুনা ও ব্যাটারিচালিত রিকশা। ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা। দুর্ঘটনার পর পুলিশ কিছুদিন অভিযান চালায়, তারপর এক সময় সে অভিযান স্তিমিত হয়ে পড়ে। ফের চলতে শুরু করে তিন চাকার যানবাহনগুলো।

সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাঁক সোজা করার একটি প্রকল্প কয়েক বছর আগে গ্রহণ করা হলেও তা আর আলোর মুখ দেখেনি। ফলে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনাও কমছে না।

সাম্প্রতিক লোহাগাড়ার জাঙ্গালিয়া স্থানে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১৭ জন প্রাণ হারায়। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠে দুর্ঘটনা রোধে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার। এক ব্যাক্তি ফেইসবুক লিখেন কত প্রাণ গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে!

স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ঠরা কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় দুর্ঘটনা রোধ করা সম্ভব হচ্ছে না।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর