করোনা পরিস্থিতি নিয়ে স্বাধীনতা দিবসের দিন (২৬ মার্চ) ব্রিফিং করবে না সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।
করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে নিয়মিত ব্রিফিং করে আসছে আইইডিসিআর। ব্রিফিংয়ে এ ভাইরাসে বিশ্ব ও বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তথ্য দেয় তারা। এছাড়া এ ভাইরাস নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপ ও ভাইরাসটির সংক্রমণ থেকে কীভাবে মুক্ত থাকা যায় সে বিষয়েও দিক-নির্দেশনা দিয়ে আসছে তারা।
তবে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন ব্রিফিংয়ে না আসার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর হোসেন।
বুধবার সর্বশেষ ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশে এখন পর্যন্ত ৩৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন, সুস্থ হয়েছেন ৭ জন। এছাড়াও ২৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস