লালমনিরহাটে হোম কোয়ারেন্টাইনে ১৫২ জন

করোনাভাইরাসের বিস্তার রোধে লালমনিরহাটে বর্তমানে ১৫২ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। এর আগে ৩৫ জনকে কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছিল।

বৃহস্পতিবার(২৬ মার্চ) সকালে বার্তা বাজারকে এই তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা সিভিল সার্জন অফিসার ডা. নির্মলেন্দু রায়।
তিনি জানান প্রবাসীদের মধ্যে অধিকাংশরাই ভারত ফেরত। এছাড়াও কিছু আমেরিকা ও কানাডা ফেরত প্রবাসীও আছেন কোয়ারেন্টাইনে।

করোনা মোকাবেলায় লালমনিরহাটে স্বাস্থ্য বিভাগ এর প্রস্তুতি জানতে চাওয়া হলে তিনি জানান জরুরী অবস্থা মোকাবেলার জন্য যথেষ্ট প্রস্তুতি আছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর