দুই রুট বাদে বিমানের সব ফ্লাইট বন্ধ

১ এপিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বিমান ফ্লাইট । বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে এ ঘোষণা দেয়া হয়। লন্ডন ও ম্যানচেস্টার ছাড়া বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট বন্ধ ।

এর আগে গত ২১ মার্চ রাত ১২টা থেকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ১০টি দেশের সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে বাংলাদেশ। সড়ক, নৌ ও রেল যোগাযোগ বন্ধের পর অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইটও বন্ধ ঘোষণা করা হয়। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১২টার পর থেকে বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো বন্ধ রয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর