সড়ক দূর্ঘটনায় ইবি শিক্ষার্থী নিহত

কুষ্টিয়ার মিরপুরে শ্যালোইঞ্জিন চালিত আলমসাধু উল্টে চাপা পড়ে শিহাব আলী(২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাইফুন ব্রীজ সংলগ্ন চুনিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাব আলী মিরপুর উপজেলার চুনিয়াপাড়া এলাকার মনোয়ার হোসেনের ছেলে। সে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবুল কালাম জানান, রাতে শিহাব আলী বাড়ীতে যাওয়ার সময় শ্যালোইঞ্জিন চালিত আলমসাধু উল্টে তার নিচে চাপা পড়ে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর