স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবছরের স্বাধীনতা দিবস সীমিত আকারে উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে। এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সাভার উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান, এমপি।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এ এফ এম সায়েদ প্রমুখ।

প্রসঙ্গত, গত ১১ মার্চ সচিবালয়ে গণহত্যা দিবস এবং স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের নিকট স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছিলেন, ‘এবারের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান সীমিত আকারে করা হবে। ২৬ মার্চ কোথাও গণজমায়েত না করার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে। ওইদিন উন্মুক্ত স্থানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না।’

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর