গত ৩০ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত ‘০’

ভারতে গত মঙ্গলবার ২১ দিনের লকডাউন ঘোষণা করার পর এখনও পর্যন্ত নতুন করে রাজ্যে করোনা আক্রান্তের খবর মেলেনি। গত ৩০ ঘণ্টায় সবকটি নমুনা পরীক্ষার রিপোর্টেই ভাইরাসের উপস্থিতি নেই।

নতুন করে ৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পৌঁছছে স্বাস্থ্যভবনে। সবকটি রিপোর্টই স্বাভাবিক। ভাইরাস নেই। তার আগে ৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। সবকটিই নেগেটিভ। ফলে গত ৩০ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তের কোনও খোঁজ মেলেনি।

এদিন করোনার উপসর্গ নিয়ে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভর্তি হলেন ৯৭ জন। মঙ্গলবার ভর্তি হয়েছিলেন মাত্র ১৫। এখনও পর্যন্ত উপসর্গ নিয়ে ২১৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, রাজ্যে নতুন করে গৃহ পর্যবেক্ষণে (home quarantine) রয়েছেন ৩৯৬৯ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর