মহামারি করোনাভাইরাসের কারণে সারাবিশ্বের মত ভারতের পরিস্থিতিও ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। দেশজুড়ে ২১ দিনের লকডাউন দিয়ে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করা হচ্ছে। আবার সেই নির্দেশ না মানলে ২৪ ঘণ্টা কারফিউ ঘোষণা করা হবে। নির্দেশ দেওয়া হবে দেখা মাত্র গুলিরও।
ভারতের তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও সম্প্রতি এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্দেশ না মানলে আমেরিকার মতো সেনা নামানো হবে। সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত কঠোরভাবে কারফিউ পালন করা হবে। আর রোজ সন্ধ্যা ৬টার পর সব দোকান বন্ধ করে দিতে হবে।
তীব্র সমালোচনা করেছেন লকডাউন ভেঙে মানুষের বাইরে বের হওয়াকে। প্রশাসনের সকল পর্যায়ের লোককে লকডাউন চলাকালীন সময়ে সহযোগীতা করার নির্দেশ দিয়েছেন তিনি।
বার্তাবাজার/এসজে