করোনায় তরুণীর করুণ মৃত্যু

করোনার আঘাতে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। শুধুমাএ অসুস্থ ব্যাক্তি নয় এ ভাইরাসে মারা যেতে পারেন সুস্থ মানুষও। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কোল মিডলটন (২১) নামে এক ব্রিটিশ তরুণী মারা গেছেন। ওই তরুণীর পরিবারের সদস্যদের দাবি, আগে থেকে তার কোনো শারীরিক অসুস্থতা ছিল না।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের খবরে বলা হয়, যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে কমবয়সী হিসেবে ওই তরুণী মারা গেলেন।

ওই তরুণীর মা ডায়ানা মিডলটন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হৃদয়বিদারক একটি পোস্ট করেছেন। বাকিমহামশায়ারের এই বাসিন্দা ফেসবুকে বলেছেন, ‘ব্রিটেনের সব মানুষের উদ্দেশে বলছি, যারা এই ভাইরাসকে শুধুমাত্র একটি ভাইরাসই মনে করেন।

প্লিজ, এ ভাইরাসটি নিয়ে নতুন করে চিন্তা করুন। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, তথাকথিত এই ভাইরাস আমার ২১ বছরের মেয়েকে কেড়ে নিয়েছে। কয়েকদিনের তীব্র শ্বাসকষ্ট, জ্বর, কাশি নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চলে গেছে আমার মেয়ে।’

যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২২৭ এবং মারা গেছেন ৪২৪ জন। এই তরুণীর মৃত্যুর পর দেশটির অনেকেই ফেসবুকে শোক জানিয়ে পোস্ট করছেন। ওই তরুণী ফুফু এমিলি মিস্ত্রি নিশ্চিত করেছেন, ‘কোল মিডলটনের কোনো ধরনের শারীরিক অসুস্থতা ছিল না।’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর