লালমনিরহাটে করোনা ভাইরাস রোধে সাবান,মাস্ক ও লিফলেট বিতরণ
লালমনিরহাটে করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “সোনার বাংলা” সংগঠনের পক্ষ থেকে প্রত্যন্ত চর কুলাঘাট এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাবান,মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
বুধবার(২৫ মার্চ) সকালে বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন সংগঠনের সভাপতি এস এম মশিউর রহমান শাকিল। চরের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সেখানকার অসচেতন মানুষকে করোনা সম্পর্কে সচেতন করতে সোনার বাংলা সংগঠন এর সদস্যরা দিনভর এই সচেতনতা মূলক লিফলেট,সাবান ও মাস্ক বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলো সংগঠনের সহ সভাপতি হাবিবুর রহমান অনিক, সাধারণ সম্পাদক মোঃশিহাবউদ্দৌলা সহ অন্যান্য সদস্যবৃন্দ।
কেএ/বার্তাবাজার