করোনা সংকটে ডাক্তার-নার্সদের জাতীয় বীরের মর্যাদা দিতে হাইকোর্টের রুল

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত সবাইকে জাতীয় বীরের মর্যাদা দেয়া হবে কিনা তা জানতে হাইকোর্ট এক রুল জারি করেছেন।

স্ব-প্রণোদিত হয়ে বুধবার (২৫ মার্চ) বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি মো.আশরাফুল কামালের ওই হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদালতের রুল জারির এই বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।

করোনা ভাইরাসে আক্রন্ত রোগীদের ডাক্তারি সেবা দেয়ায় রয়েছে অনেক ঝুঁকি। আক্রান্ত হতে পারেন সেবা দেয়া স্বাস্থ্যকর্মীরাও। এত ঝূঁকি থাকার পরেও বিশ্বব্যাপী আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছেন হাজার হাজার ডাক্তার নার্স। ইতোমধ্যে অনেকেই মারা গেছেন কাজ করতে করতে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর