করোনা পরীক্ষার জন্য আর ঢাকায় নয়, পরীক্ষা করা যাবে সিলেটেই এমন আশার বাণী শুনিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার সকালে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইনলাইভ ব্রিফিংয়ে জানিয়েছিলেন ঢাকার বাইরে ঢাকার বাইরের আরো ৭টি স্থানে করোনার নমুনা পরীক্ষা করা হবে।
এই তালিকায় প্রবাসী অধ্যুষিত ও করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকিপূর্ণ অঞ্চল সিলেটের নাম ছিলো না। অবশেষে এই বিষয়ে আশ্বাস প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলে এখনো করোনার ভাইরাস সংক্রামিত না হলেও সিলেটে এসেছেন কয়েক হাজার প্রবাসী। ফলে অগ্রাধিকার ভিত্তিতে সিলেট অঞ্চলে করোনা ভাইরাস পরীক্ষা করার কেন্দ্র থাকা অবশ্যই বাঞ্চনীয়।
তিনি বলেন আরও বলেন করোনা পরীক্ষার স্থান বা কেন্দ্র সিলেটে হচ্ছে। এ নিয়ে কোন বিভ্রান্তির অবকাশ নেই। সাম্ভাব্য স্থান হিসেবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে প্রাথমিকভাবে বেছে নেয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী সবশেষে বলেন, কী কারণে এই তালিকায় সিলেটের নাম আসে নাই সেটা আমার জানা নেই, মিসটেকও হতে পারে। করোনার বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী খুবই তৎপর রয়েছেন, তিনি আমাদের ধৈর্য্য এবং সাহসিকতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন।
কেএ/বার্তাবাজার