১০ দিনের জন্য বন্ধ থাকবে ‘রাইড শেয়ারিং’

করোনা ভাইরাসের কারণে রাইড শেয়ারিং বন্ধ থাকবে ১০ দিন। আগামী ৪ এপ্রিল পর্যন্ত এই বন্ধ থাকার ঘোষণা কার্যকর হচ্ছে বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ নির্দেশনা দেয়ার পর বুধবার (২৫ মার্চ) দেশের রাইড শেয়ারিং কোম্পানীগুলো এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান দেশের শীর্ষস্থানীয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘পাঠাও’র উচ্চপদস্থ কর্মকর্তা সৈয়দা নাবিলা মাহমুদ।

নাবিলা জানান, কর্তৃপক্ষের নির্দেশনা হচ্ছে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা। আমরাও বিআরটিএ এবং আমাদের কর্তৃপক্ষের নির্দেশ্মত প্রস্তুত। সবার বাসায় থাকায় সহযোগীতা করতেই আমাদের সার্ভিস বন্ধ করা হছে। আমাদের সার্ভিস চালু থাকা মানে সবাই বাইরে যাচ্ছে। আমাদের নিরাপত্তাটাই আসল।

তবে বরাবরের মত ফুড ডেলিভারি সার্ভিস চালু থাকবে বলে তিনি জানান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর