কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত

কুষ্টিয়ায় বেপরোয়াগামী মাইক্রোবাস চাপায় এক শিশু কন্যা নিহত হয়েছে। এ ঘটনার পর ধাওয়া করেও মাইক্রোবাসটি আটক করা সম্ভব হয়নি। কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের বটতৈল নতুনপাড়া ৪মাইল নামক স্থানে আজ বুধবার (২৫ মার্চ) সোয়া ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম মীম (৮)। সে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল গ্রামের আব্দুল গফুরের মেয়ে। স্থানীয়রা জানান, ঘটনার সময় একটি বেপরোয়াগামী সাদা (নোহা) মাইক্রোবাস একটি শিশুকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা ধাওয়া করে অনেক চেষ্টা করেও আটকাতে পারিনি ঘাতক মাইক্রোটি। গাড়ির ধাক্কায় পিষ্ট হয়ে কোমলমতি শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়ে রাস্তার উপর পড়ে থাকে তার নিথর দেহটি। পরে সংবাদ পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে।

কুষ্টিয়া ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, ঘটনার পর পরই চারিদিক থেকে ছুটে আসে এলাকাবাসী। মুহুর্তে কুষ্টিয়া গামী একটি সাদা (নোহা) মাইক্রো গাড়িটি একটি শিশুকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে চলে যায়।

অনেক চেষ্টা করেও পথচারীরা ধরতে পারে নাই ঘাতক মাইক্রোটি। পরে শিশুটির লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর